Bread Price | দিন দু’য়েক আগেই দেশ জুড়ে বেড়েছিল দুধের দাম, এবার দাম বাড়লো পাউরুটিরও!

Tuesday, May 19 2026, 3:14 pm
Bread Price | দিন দু’য়েক আগেই দেশ জুড়ে বেড়েছিল দুধের দাম, এবার দাম বাড়লো পাউরুটিরও!
highlightKey Highlights

দিন দু’য়েক আগেই দেশ জুড়ে দুধের দাম বেড়েছিল। এবার বাড়লো পাউরুটির দামও।


পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে ভারতে বেড়েছে পেট্রল ডিজেলের দাম। তখনই আশঙ্কা ছিল বাড়তে চলেছে নিত্যপ্রয়োজনীয় জিনিসেরও দামও। আশঙ্কা সত্যি করেই দিন দু’য়েক আগেই দেশ জুড়ে দুধের দাম বেড়েছিল। এবার বাড়লো পাউরুটির দামও। মঙ্গলবার মুম্বই এবং আশপাশের এলাকায় পাউরুটির দাম একধাক্কায় বাড়ল পাঁচ টাকা। তবে এখনও পর্যন্ত শুধু বাণিজ্য নগরীতেই দাম বাড়ানো হয়েছে। আর সেটাও বাড়িয়েছে শুধুমাত্র ‘মডার্ন ব্রেড’ নামের একটি সংস্থাই। তবে খুব শীঘ্রই দেশজুড়ে ব্রিটানিয়া, উইবস-সহ অন্য ব্র্যান্ডগুলিও দাম বাড়াতে পারে বলে আশঙ্কা করছেন বেকারি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত বিশেষজ্ঞদের একাংশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File