Sebashray | স্বাস্থ্য শিবিরের নামে গরিব মানুষদের সঙ্গে দুর্নীতি, অভিষেকের সেবাশ্রয় নিয়ে উঠলো বড় অভিযোগ!

Tuesday, June 30 2026, 4:24 pm
Sebashray | স্বাস্থ্য শিবিরের নামে গরিব মানুষদের সঙ্গে দুর্নীতি, অভিষেকের সেবাশ্রয় নিয়ে উঠলো বড় অভিযোগ!
highlightKey Highlights

স্বাস্থ্য শিবিরের নামে গরিব মানুষদের সঙ্গে দুর্নীতির অভিযোগ উঠল কালীঘাট তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যেয়ের বিরুদ্ধে।


স্বাস্থ্য শিবিরের নামে গরিব মানুষদের সঙ্গে দুর্নীতির অভিযোগ উঠল কালীঘাট তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যেয়ের বিরুদ্ধে। ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পাণ্ডার অভিযোগ, সেবাশ্রয় ক্যাম্পে নাকি মডার্ন চিকিৎসার ওষুধ দিতেন জুনিয়র ডাক্তার, হোমিওপ্যাথি ডাক্তার ও আয়ুষ চিকিৎসরা। এমনকি ওই ক্যাম্পে থাকা এক চিকিৎকের দাবি, এমআরআই, স্ক্যানের নাম করে রোগীদের হাসপাতালে ভর্তি করিয়ে ঘুরপথে স্বাস্থ্যসাথী কার্ডের টাকা হাতাতেন অভিষেক। উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রথম ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ৭৫ দিনব্যাপী স্বাস্থ্য ও জনকল্যাণমূলক প্রকল্প হিসেবে সেবাশ্রয় শুরু হয়। দরিদ্ররা বিনামূল্যে সেখানে চিকিৎসা পরিষেবা পেতেন। পরবর্তীতে নন্দীগ্রাম-সহ রাজ্যের একাধিক জায়গায় সেবাশ্রয় ক্যাম্প করা হয়। কিছুদিন আগেই ডায়মন্ড হারবার মহকুমার সরিষার হিঞ্চাবেড়িয়া এলাকায় মাটির নিচে মিলেছিল বিপুল পরিমাণ ওষুধ। তাতে সেবাশ্রয়ের লোগো ছিল। তা নিয়ে দুর্নীতির অভিযোগও উঠেছিল। এবার শোনা যাচ্ছে, ওই স্বাস্থ্য শিবিরের চিকিৎসকদের ক্ষেত্রেও বেলাগাম দুর্নীতি হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File