WB নির্বাচন ২০২৬TMC89BJP198LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল
Key Highlights
'আমেরিকাবাসী করোনা ভাইরাসের শাসন থেকে মুক্তি পেয়েছে', স্বাধীনতা দিবসে বাইডেনের ঘোষণা ঘিরে বিতর্ক
Monday, July 5 2021, 5:59 am

Key Highlightsবিগত ১-২ বছর ধরে গোটা বিশ্ব করোনার সাথে লড়াই করছে। প্রসঙ্গত, করোনা সংক্রমণ ও মৃত্যুর তালিকায় এখনও আমেরিকা শীর্ষে। এমত অবস্থায় গত রবিবার অর্থাৎ ৪ঠা জুলাই, ২০২১ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্মদিন উপলক্ষে হোয়াইট হাউসের সাউথ লনে প্রায় হাজারখানেক অতিথি আমন্ত্রিত ছিলেন। সেই অনুষ্ঠানেই মার্কিন প্রেসিডেন্ট যে বাইডেন বলেছেন, 'আজ আত্মবিশ্বাসের সঙ্গে আমরা বলতে পারি, সারা দেশ একসঙ্গে সচল হচ্ছে। ভাইরাস এখনও বিশ্ব থেকে বিদায় নেয়নি তবে আমেরিকাবাসী ভাইরাসের শাসন থেকে মুক্তি পেয়েছে। দেশকে আর কোনোভাবেই এই ভাইরাস বিকল করে দিতে পারবে না।' তাঁর এই ভাষণকে ঘিরেই বিতর্কের সৃষ্টি হয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- জো বাইডেন
- মার্কিন প্রেসিডেন্ট


