Bharat Bhusan Tiwari | বিহার পুলিশের এনকাউন্টারে মৃত্যু ভরত ভূষণ তিওয়ারির! সমাজকর্মীর মৃত্যুতে উঠছে একাধিক প্রশ্ন!

Key Highlightsসমাজকর্মী, কনটেন্ট ক্রিয়েটার ভরত ভূষণ তিওয়ারির মৃত্যু ঘিরে বহু দূর গড়িয়েছে বিতর্কের জল।
সমাজকর্মী, কনটেন্ট ক্রিয়েটার ভরত ভূষণ তিওয়ারির মৃত্যু ঘিরে বহু দূর গড়িয়েছে বিতর্কের জল। সম্প্রতি বিহারের ভোজপুর জেলার পুলিশ এনকাউন্টারে মৃত্যু হয়েছে তাঁর। বন্যা, নদীভাঙন–সহ একাধিক স্থানীয় সমস্যার কথা তুলে ধরে ফেসবুকে কন্টেন্ট বানানো ২৮ বছর বয়সি যুবকের কী ভাবে পুলিশের এনকাউন্টারে মৃত্যু হলো, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। পুলিশের দাবি, তাদের সঙ্গে সংঘর্ষে ভরতের মৃত্যু হয়েছে। কিন্তু পরিবারের অভিযোগ, ওই যুবক আত্মসমর্পণের পরে গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই অভিযোগের পরে ভরতের মৃত্যু নিয়ে ব্যাপক শোরগোল শুরু হয়। উল্লেখ্য, ১৫ জুনের পরে ভারত তিওয়ারির কিছু পোস্ট প্রশাসনের নজরে আসে। সেখানে একটি পোস্টে ভরত দাবি করেছিলেন, বিহার সরকার তাঁকে এনকাউন্টারে মেরে ফেলতে পারে! তার পরদিনই ভরতকে ‘মানসিকভাবে অসুস্থ’ বলে দাবি করে পুলিশ। এর পরে ১৭ জুন তাঁকে ধরতে অভিযান চালায় পুলিশ। শাহপুরের একটি চাষের খেতে এনকাউন্টার করে শাহপুর পুলিশ ও তাদের স্পেশাল টাস্ক ফোর্স!


