BJP Rally | ভোটার তালিকা সংশোধন বিতর্ক: সংবিধান দিবসে বিজেপির মহামিছিল!

Tuesday, November 17 2026, 1:43 pm
BJP Rally | ভোটার তালিকা সংশোধন বিতর্ক: সংবিধান দিবসে বিজেপির মহামিছিল!
highlightKey Highlights

ভোটার তালিকা সংশোধন ও নির্বাচন কমিশনকে নিয়ে বিরোধীদের অভিযোগের জবাব দিতে এবার পথে নামছে বিজেপি।


ভোটার তালিকা সংশোধন ও নির্বাচন কমিশনকে নিয়ে বিরোধীদের অভিযোগের জবাব দিতে এবার পথে নামছে বিজেপি। আগামী ২৬ নভেম্বর সংবিধান দিবসে কলকাতায় এক বড়সড় মহামিছিলের ডাক দিয়েছে গেরুয়া শিবির। পাশাপাশি জেলাতেও এই কর্মসূচি পালিত হবে। সম্প্রতি বিরোধীরা অভিযোগ তুলেছে যে, বিজেপির অঙ্গুলিহেলনে নির্বাচন কমিশনের মুখ্য কমিশনার জ্ঞানেশ কুমার ভোটার তালিকা থেকে নাম বাদ দিচ্ছেন এবং এর জেরে বিরোধীরা তাঁর পদত্যাগ দাবি করেছে। এই অভিযোগকে সম্পূর্ণ ‘মিথ্যাচার’ ও অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছে বিজেপি। আগামীদিনের পুর ও পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ বাড়াতে এবং বিরোধীদের আক্রমণ প্রতিহত করতে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালানোর পরিকল্পনাও নিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File