Group C-D Recruit | গ্রুপ-ডি নিয়োগে এসসি-এসটি শংসাপত্র নিয়ে বিতর্ক, সরব সমিতি!
Tuesday, November 10 2026, 10:23 am

Key Highlightsলিখিত পরীক্ষায় ৪০-এ ৪০ পাওয়ার বিতর্কের রেশ কাটতে না কাটতেই গ্রুপ-ডি ইন্টারভিউয়ের সম্ভাব্য তালিকায় থাকা প্রার্থীদের তফসিলি জাতি ও উপজাতি (এসসি-এসটি) শংসাপত্র নিয়ে বড়সড় সংশয় তৈরি হয়েছে।
লিখিত পরীক্ষায় ৪০-এ ৪০ পাওয়ার বিতর্কের রেশ কাটতে না কাটতেই গ্রুপ-ডি ইন্টারভিউয়ের সম্ভাব্য তালিকায় থাকা প্রার্থীদের তফসিলি জাতি ও উপজাতি (এসসি-এসটি) শংসাপত্র নিয়ে বড়সড় সংশয় তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির দাবি, তালিকায় থাকা অনেক প্রার্থীর কাস্ট সার্টিফিকেট জাল। ইতিমধ্যে এ বিষয়ে স্কুল সার্ভিস কমিশন (SSC) এবং সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ জানানো হয়েছে। এসএসসি জানিয়েছে, সার্টিফিকেট যাচাইয়ের একচেতিয়া ক্ষমতা তাদের নেই। তবে স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মন জানান, বিষয়টি তাঁর নজরে এসেছে এবং ইন্টারভিউ বা নিয়োগের আগে সার্টিফিকেট যাচাই না করতে পারলে ওই নামগুলি বাদ চলে যাবে। আদিবাসী উন্নয়ন দপ্তর জানিয়েছে, সন্দেহজনক প্রার্থীদের নাম যাচাইয়ের জন্য ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার (BCW) দপ্তরে পাঠানো যেতে পারে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- গ্রুপ ডি মামলা
- পরীক্ষা
- এসএসসি


