Bageswar Baba | বাঙালির খাদ্যাভ্যাস নিয়ে বিতর্কিত মন্তব্য, বাগেশ্বর বাবার বিরুদ্ধে দায়ের এফআইআর!

Tuesday, September 8 2026, 2:49 pm
Bageswar Baba | বাঙালির খাদ্যাভ্যাস নিয়ে বিতর্কিত মন্তব্য, বাগেশ্বর বাবার বিরুদ্ধে দায়ের এফআইআর!
highlightKey Highlights

হাওড়ায় এক অনুষ্ঠানে বাগেশ্বর বাবা দাবি করেছিলেন, পুজোয় যারা মাছ-মাংস খায় তারা ‘পাষণ্ডী’ বা ভণ্ড।


দুর্গাপুজোয় আমিষ-নিরামিষ খাওয়া নিয়ে বিতর্কিত মন্তব্য করায় মধ্যপ্রদেশের সাধু ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী ওরফে বাগেশ্বর বাবার বিরুদ্ধে মঙ্গলবার ভবানীপুর থানায় এফআইআর দায়ের করল প্রদেশ কংগ্রেস। হাওড়ায় এক অনুষ্ঠানে বাগেশ্বর বাবা দাবি করেছিলেন, পুজোয় যারা মাছ-মাংস খায় তারা ‘পাষণ্ডী’ বা ভণ্ড। এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে মধ্য কলকাতা জেলা কংগ্রেস সভাপতি মানস সরকার ও প্রদীপ প্রসাদ পুলিশের কাছে অভিযোগ জানান। তাঁদের দাবি, বাংলায় এসে বাঙালির ঐতিহ্য ও খাদ্যাভ্যাসকে অপমান করা হয়েছে। অন্যদিকে, বিজেপি নেতা দিলীপ ঘোষেরা এই মন্তব্যের দূরত্ব বজায় রেখে জানান, বাঙালি তাঁর পছন্দমতো আমিষ বা নিরামিষ খেয়েই পুজো পালন করবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File