India-Pakistan | 'সন্ত্রাসবাদ চালালে ফল ভুগতেই হবে', রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে কড়া তোপ ভারতের!
Saturday, September 26 2026, 11:47 am

Key Highlightsরাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের ভাষণের কড়া জবাব দিল ভারত।
রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের ভাষণের কড়া জবাব দিল ভারত। নিউ ইয়র্কে ভারতের ফার্স্ট সেক্রেটারি পেটাল গেহলত সাফ জানান, সীমান্তপারের সন্ত্রাস ও অনুপ্রবেশে মদত দেওয়ার অভ্যাসের কারণেই পাকিস্তানকে আজ এই পরিণতি ভোগ করতে হচ্ছে। সন্ত্রাসবাদ রুখতে ভারতের অভিযান ভবিষ্যতেও জারি থাকবে বলে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দেন। পাক অধিকৃত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের প্রসঙ্গ তুলে গেহলত বলেন, জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। ওসামা বিন লাদেনের পাকিস্তানে আশ্রয় পাওয়ার কথা মনে করিয়ে দিয়ে তিনি কটাক্ষ করেন, বারবার মিথ্যার আশ্রয় নিলেও সত্যি আড়াল করা যায় না। সেনাশাসিত পাকিস্তানে শুধু হাতের 'পুতুল' বদলায়, কিন্তু নীতি একই থাকে বলে তোপ দাগেন তিনি।
- Related topics -
- দেশ
- ভারত
- পাকিস্তান
- রাষ্ট্রপুঞ্জ


