Congress | নিখরচায় MA পর্যন্ত পড়াশোনা, এক বছরের মধ্যে সরকারি পদ পূরণ, প্রতি মাসে ২০০০ টাকা! বাংলায় প্রতিশ্রুতি কংগ্রেসের!
Wednesday, April 8 2026, 11:03 am

Key Highlightsকলকাতায় এসে ইস্তাহার প্রকাশ করেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে।
নিখরচায় পড়াশোনার প্রতিশ্রুতি দিলো কংগ্রেস। ২৯৪ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করার পর এবার ইস্তাহার প্রকাশ করল কংগ্রেস। কলকাতায় এসে ইস্তাহার প্রকাশ করেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। তাতে বলা হয়েছে, ক্ষমতায় এলে স্নাতকোত্তর স্তর পর্যন্ত নিখরচায় পড়াশোনা করা যাবে, সেই সঙ্গে মাসে মাসে ২০০০ টাকা করে দেওয়া হবে। সেই সঙ্গে এক বছরের মধ্যে সব সরকারি পদ পূরণের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। সেই সঙ্গে কংগ্রেস বলছে, সরকারি যানবাহনে বিনামূল্যে মহিলাদের বাসে যাতায়াতের সুযোগ দেওয়া হবে।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- কংগ্রেস
- রাজ্য
- পশ্চিমবঙ্গ


