WB নির্বাচন ২০২৬TMC80BJP207LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল
Key Highlights
Congress Rajya Sabha | শিঁকে ছিড়লো না দীপা দাশমুন্সীর! নকশাল আক্রমণে প্রাণে বাঁচা নেত্রীকে টিকিট কংগ্রেসের
Thursday, March 5 2026, 6:24 am

Key Highlightsপ্রত্যাশামতোই সুপ্রিম কোর্টের বর্ষীয়ান আইনজীবী অভিষেক মনু সিংভিকে ফের রাজ্যসভায় পাঠাচ্ছে কংগ্রেস।
সামনেই রাজ্যসভা নির্বাচন। আজ, বৃহস্পতিবার রাজ্যসভায় মনোনয়ন দেওয়ার শেষদিন। বুধবার ৬ আসনে প্রার্থীর নাম ঘোষণা করলো কংগ্রেস। তেলেঙ্গানার একটি নিশ্চিত আসন থেকে প্রার্থী করা হয়েছে অভিষেক মনু সিংভিকে। তামিলনাড়ুতে জোট শরিক ডিএমকের আসনে টিকিট দেওয়া হয়েছে খ্রিস্টোফার তিলককে। ছত্তিশগড় থেকে ফের টিকিট দেওয়া হয়েছে নকশাল হামলায় বেঁচে যাওয়া ফুলো দেবী নেতামকে। এছাড়া হিমাচলে মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ এবং হরিয়ানায় হুডা ঘনিষ্ঠদের প্রার্থী করা হয়েছে। তবে তেলেঙ্গানায় শিকে ছেড়েনি বাংলার নেত্রী তথা এআইসিসির সাধারণ সম্পাদক দীপা দাশমুন্সীর।


