Congress Candidate List | কংগ্রেসের প্রার্থী লিস্টে চমক, বহরমপুরে লড়বেন অধীরবাবুই! মমতা-শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী কে?
Sunday, March 29 2026, 3:29 pm

Key Highlightsলোকসভা নির্বাচনে হারের পর এবার বিধানসভা নির্বাচনে প্রার্থী হলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।
সামনেই বঙ্গে বিধানসভা নির্বাচন। আজ, ২৯ মার্চ কংগ্রেসের তরফে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করা হলো। অধীর রঞ্জন চৌধুরী তাঁর গড় বহরমপুর থেকেই প্রার্থী হচ্ছেন। তৃণমূল ছেড়ে আবার কংগ্রেসে ফেরা মৌসুম বেনজির নূরকেও প্রার্থী করা হয়েছে। তিনি মালদবের মালতীপুর থেকে বিধানসভা নির্বাচনে লড়ছেন। ভবানীপুরে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়বেন প্রদীপ প্রসাদ। চাকুলিয়া আসন থেকে প্রার্থী করা হয়েছে আলি ইমরান রামজ (ভিক্টর)কে। সোমেন মিত্র পুত্র, রোহন মিত্র লড়বেন বালিগঞ্জ আসন থেকে।
- Related topics -
- রাজ্য
- রাজনীতিবিদ
- রাজনীতি
- কংগ্রেস প্রার্থী
- কংগ্রেস নেতা
- কংগ্রেস
- কংগ্রেস সভাপতি
- মমতা ব্যানার্জী
- অধীর চৌধুরী
- বহরমপুর
- বালিগঞ্জ


