Congo Plane Crash | কঙ্গোয় ভেঙে পড়ল সেনাবাহিনীর বিমান, মৃত দুই সেনা আধিকারিক-সহ ১৪!
Saturday, September 26 2026, 5:51 am

Key Highlightsযান্ত্রিক ত্রুটির কারণে কেনগে (Kenge) এলাকায় বিধ্বস্ত হয় বিমানটি। ভেঙে পড়ার পরেই আগুন লেগে যায় তাতে।
কঙ্গোয় ভয়াবহ বিমান দুর্ঘটনা। যান্ত্রিক ত্রুটির কারণে ভেঙে পড়লো সেনাবাহিনীর বিমান। ঘটনায় মৃত্যু হয়েছে দুই সেনা আধিকারিক-সহ ১৪ জনের। সূত্রের খবর, শুক্রবার কঙ্গোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কিকউইট থেকে রাজধানী কিনশাসায় ফিরছিল ওই বিমান। আচমকা যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় কেনগে এলাকায় ভেঙে পরে বিমানটি। বিস্ফোরণের জেরে তাতে আগুন লেগে যায়।বিমানটিতে প্রতিনিধি দলের বারোজন সদস্য এবং ক্রু সহ ছিলেন সামরিক আদালতের প্রধান লেফটেন্যান্ট জেনারেল মুতোম্বো কাতালয়ি তিয়েন্দে এবং সশস্ত্র বাহিনীর অডিটর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল বাকুমি লিকুলিয়া। দুর্ঘটনায় সকলেরই মৃত্যু হয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- বিমান দুর্ঘটনা
- বিমান
- মৃত্যু
- অস্বাভাবিক মৃত্যু


