Nuclear Plant | ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের গোপন তথ্য ফাঁস ডার্ক ওয়েবে! আম্বানিদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ!

Key Highlightsভারতের তামিলনাড়ুর কুদানকুলাম পরমাণু কেন্দ্রের ১৯০০০টি সংবেদনশীল ফাইল ফাঁস!
ভারতের তামিলনাড়ুর কুদানকুলাম পরমাণু কেন্দ্রের ১৯০০০টি সংবেদনশীল ফাইল ফাঁস! ডার্ক ওয়েবের মাধ্যমে সাইবার হামলা চালিয়ে এই তথ্য ফাঁস করেছে র্যানসমওয়্যার গ্রুপ ‘ওয়ার্ল্ড লিকস’। ডার্ক ওয়েবে ফাঁস হওয়া এইসব তথ্য রিলায়েন্স গ্রুপের কাছ থেকে এসেছে বলে দাবি করা হচ্ছে হ্যাকারদের তরফে। পরমাণু কেন্দ্রের নিরাপত্তায় এহেন বড়সড় গলদ সামনে আসতেই নড়েচড়ে বসেছে কেন্দ্র। এই ঘটনার তদন্তে নেমেছে ‘ইন্ডিয়ান কম্পিউটার এমারজেন্সি রেসপন্স টিম’ (CERT-In)। হ্যাকিং সংস্থা ‘ওয়ার্ল্ড লিকসের’ দাবি, র্যানসমওয়্যার-এর মাধ্যমে পরমাণু কেন্দ্রটির ঠিকাদার প্রতিষ্ঠান অনিল আম্বানির রিলায়েন্স এডিএজি-র একটি সার্ভার হ্যাক করে এই তথ্য হাতে পেয়েছে তারা। ফাঁস হওয়া নথিপত্রের মধ্যে রয়েছে পরমাণু কেন্দ্রের বিভিন্ন অংশের স্থাপনার নকশা, আভ্যন্তরীণ ব্যবস্থাপনা, যন্ত্রাংশের নকশা, সরবরাহকারীদের বিস্তারিত বিবরণ, এমনকী নিরাপত্তা সংক্রান্ত তথ্যও।
- Related topics -
- দেশ
- ভারত
- তামিলনাড়ু
- সাইবার হানা
- সাইবার ক্রাইম
- রিলায়েন্স


