Alipurduar University | সুরেন্দ্রনাথ কলেজের পর এবার আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়! ইউনিয়ন রুম থেকে মিললো কন্ডোম-নেশার সিরিঞ্জ!
Tuesday, June 9 2026, 12:25 pm

Key Highlightsআলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন রুম থেকে মিললো কন্ডোম, মদের বোতল, গাঁজার সরঞ্জাম এবং নেশার সিরিঞ্জ!
সুরেন্দ্রনাথ কলেজের ছায়া এ বার আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে। আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন রুম থেকে মিললো কন্ডোম, মদের বোতল, গাঁজার সরঞ্জাম এবং নেশার সিরিঞ্জ! অভিযোগ, এদিন আদালতের নির্দেশে দীর্ঘদিন বন্ধ থাকা ছাত্র ইউনিয়ন রুমের দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন এবিভিপির সদস্যরা। তাঁদের দাবি, ঘরের ভিতরে বিপুল সংখ্যক কন্ডোমের প্যাকেট, ভাঙা মদের বোতল, গাঁজার কল্কে, নেশার সিরিঞ্জ এবং অন্যান্য সামগ্রী ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভও দেখায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। এবিভিপির অভিযোগ, তৃণমূল আমলে ওই ইউনিয়ন রুমটি তৃণমূল ছাত্র পরিষদ-এর নিয়ন্ত্রণে ছিল এবং সেখানে নানা অসাধু কার্যকলাপ চলত।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- তৃণমূল কংগ্রেস
- আলিপুরদুয়ার


