AIFF | ভারতীয় ফুটবলের হাল নিয়ে উদ্বেগ, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যকে চিঠি বাইচুংদের!

Thursday, November 19 2026, 2:49 pm
AIFF | ভারতীয় ফুটবলের হাল নিয়ে উদ্বেগ, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যকে চিঠি বাইচুংদের!
highlightKey Highlights

ভারতীয় ফুটবলের হাল নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যকে চিঠি দিয়েছেন বাইচুং ভুটিয়া-সহ ১৫ জন প্রাক্তন ফুটবলার।


ভারতীয় ফুটবলের হাল নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যকে চিঠি দিয়েছেন বাইচুং ভুটিয়া-সহ ১৫ জন প্রাক্তন ফুটবলার। ফেডারেশনের কাজে হস্তক্ষেপ ও আগামী মেয়াদে দক্ষ নেতৃত্বের দাবি জানিয়েছেন তাঁরা। চিঠিতে ফিফা ক্রমতালিকায় ভারতের ৯৫ থেকে ১৩৮ নম্বরে নেমে যাওয়াকে দুরবস্থার প্রমাণ বলে উল্লেখ করা হয়েছে। প্রাক্তনদের অভিযোগ, আর্থিক সংকটের অজুহাতে ঘরোয়া লিগ না চালিয়ে ব্রাজিল-উরুগুয়ের বিরুদ্ধে প্রীতি ম্যাচে বিপুল খরচ করা হয়েছে এবং আসিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে সরে দাঁড়ানো হয়েছে। সুষ্ঠু লিগের অভাবে জামশেদপুর এফসির মতো ক্লাব বন্ধ হয়ে ফুটবলাররা কর্মহীন হয়েছেন ও সাফ প্রস্তুতি শিবিরও হয়নি বলে দাবি। বাইচুং ছাড়াও দীপক মন্ডল, রেনেডি সিং, আনোয়ার আলি প্রমুখের সই করা এই চিঠির পর ক্রীড়ামন্ত্রকের পদক্ষেপের দিকে তাকিয়ে ফুটবলমহল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File