LPG | ১ অক্টোবরের মধ্যে ই-কেওয়াইসি না করালে পাবেন না ১৪.২ কেজির গ্যাস সিলিন্ডার!

Friday, September 25 2026, 8:04 am
LPG | ১ অক্টোবরের মধ্যে ই-কেওয়াইসি না করালে পাবেন না ১৪.২ কেজির গ্যাস সিলিন্ডার!
highlightKey Highlights

আগামী ১ অক্টোবরের মধ্যে গৃহস্থালির রান্নার গ্যাস গ্রাহকদের ই-কেওয়াইসি বা বায়োমেট্রিক তথ্য যাচাইপ্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে তেল সরবরাহকারী সংস্থাগুলি।


আগামী ১ অক্টোবরের মধ্যে গৃহস্থালির রান্নার গ্যাস গ্রাহকদের ই-কেওয়াইসি বা বায়োমেট্রিক তথ্য যাচাইপ্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে তেল সরবরাহকারী সংস্থাগুলি। নির্ধারিত সময়ের মধ্যে এই প্রক্রিয়া না করালে মিলবে না ১৪.২ কেজির ভর্তুকিযুক্ত সিলিন্ডার। সেক্ষেত্রে গ্রাহকদের বাধ্য হয়ে অনেক বেশি দামে ৫ কেজি বা ১০ কেজির ফ্রি ট্রেড সিলিন্ডার (এফটিএল) কিনতে হবে, যার খরচ বাণিজ্যিক সিলিন্ডারের থেকেও বেশি। এলপিজি ডিস্ট্রিবিউটর্স ফেডারেশনের মতে, একাধিকবার সময়সীমা বাড়ানো হয়েছে, তাই আর সময় বাড়ার সম্ভাবনা কম। দুর্ভোগ এড়াতে অবিলম্বে গ্রাহকদের ই-কেওয়াইসি করিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File