Nitin Gadkari | ইথানল মিশ্রিত পেট্রল ব্যবহারে কমছে গাড়ির মাইলেজ, অভিযোগ শুনে কী বললেন নীতীন গড়করি?

Tuesday, July 14 2026, 10:39 am
Nitin Gadkari | ইথানল মিশ্রিত পেট্রল ব্যবহারে কমছে গাড়ির মাইলেজ, অভিযোগ শুনে কী বললেন নীতীন গড়করি?
highlightKey Highlights

তিনি সাফ জানালেন, সাধারণ গাড়ি-মালিকরা গাড়ির মাইলেজ সঠিকভাবে পরিমাপ করতে পারেন না।


ইথানল মিশ্রিত পেট্রল ব্যবহারে কমছে গাড়ির মাইলেজ। গ্রাহকদের একাংশের এহেন অভিযোগকে কেন্দ্র করে চলছে বিতর্ক। এই পরিস্থিতিতে ফের মুখ খুললেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতীন গড়করি। তিনি সাফ জানালেন, সাধারণ গাড়ি-মালিকরা গাড়ির মাইলেজ সঠিকভাবে পরিমাপ করতে পারেন না। অনুমোদিত ডিলারদের করা পরীক্ষার উপরই তাঁদের নির্ভর করা উচিত। সোমবার সর্বভারতীয় সংবাদমাধ্যমে একটি সাক্ষাৎকার দিচ্ছিলেন গড়করি। সেই সময় সাংবাদিক দাবি করেন, সরকার-নির্ধারিত ই-২০ পেট্রল ব্যবহারের পর তাঁর গাড়ি মাইলেজ উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। এরপরই গড়করি পালটা বলেন, “আপনি বা আমি গাড়ির মাইলেজ পরীক্ষা করতে পারব না। গাড়ির মাইলেজ কেবল সংস্থার অনুমোদিত ডিলার নির্দিষ্ট মেশিন ব্যবহার করেই করতে পারে।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File