Taratala Incident | তারাতলা বিপর্যয়-কাণ্ডে ফিরহাদ হাকিম-সহ দুই কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের, দুর্ঘটনায় মৃত বেড়ে ১৭!

Saturday, June 27 2026, 7:12 am
Taratala Incident | তারাতলা বিপর্যয়-কাণ্ডে ফিরহাদ হাকিম-সহ দুই কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের, দুর্ঘটনায় মৃত বেড়ে ১৭!
highlightKey Highlights

ভারতীয় জনতা মজদুর সেলের পক্ষ থেকে প্রাক্তন কলকাতা মেয়র ফিরহাদ হাকিম, প্রাক্তন কাউন্সিলর আনোয়ার খান এবং সামস ইকবালের বিরুদ্ধে তারাতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।


তারাতলার নির্মীয়মাণ একটি বিশাল শেড আচমকা ভেঙে পরার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭। ধ্বংসস্তূপ সরিয়ে এখনও নিখোঁজদের খোঁজে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। ধ্বংসস্তূপের নীচে কেউ আটকে রয়েছেন কি না, তা নিশ্চিত করতে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে তল্লাশি চালানো হচ্ছে। এরই মধ্যে ভারতীয় জনতা মজদুর সেলের পক্ষ থেকে প্রাক্তন কলকাতা মেয়র ফিরহাদ হাকিম, প্রাক্তন কাউন্সিলর আনোয়ার খান এবং সামস ইকবালের বিরুদ্ধে তারাতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে দাবি করা হয়েছে, বেআইনি নির্মাণ এবং প্রশাসনিক গাফিলতির কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। যে জমিতে ওই গোডাউন নির্মাণ হচ্ছিল, সেটি পোর্ট ট্রাস্টের কাছ থেকে লিজ নিয়েছিলেন শম্ভুনাথ বেহেরা। দুর্ঘটনার পর তাঁকে আগেই গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File