Flight Cancelled | বিমান বাতিলে হয়রানি, ৫৬,৪৯১ টাকা ও বার্ষিক ৯ শতাংশ সুদ ক্ষতিপূরণের নির্দেশ!

Sunday, November 29 2026, 9:20 am
Flight Cancelled | বিমান বাতিলে হয়রানি, ৫৬,৪৯১ টাকা ও বার্ষিক ৯ শতাংশ সুদ ক্ষতিপূরণের নির্দেশ!
highlightKey Highlights

দিল্লি থেকে বেঙ্গালুরুগামী বিমান বাতিল হওয়ায় দু’দিন গুরুগ্রামে আটকে থাকা এক মহিলা যাত্রীকে ৫৬,৪৯১ টাকা ও বার্ষিক ৯ শতাংশ সুদ দেওয়ার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গের ক্রেতা সুরক্ষা কমিশন।


দিল্লি থেকে বেঙ্গালুরুগামী বিমান বাতিল হওয়ায় দু’দিন গুরুগ্রামে আটকে থাকা এক মহিলা যাত্রীকে ৫৬,৪৯১ টাকা ও বার্ষিক ৯ শতাংশ সুদ দেওয়ার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গের ক্রেতা সুরক্ষা কমিশন। ২০২৫-এর ৫ ডিসেম্বরের ওই ঘটনায় বিকল্প টিকিটে ৪৮,৭১৯ টাকা এবং হোটেলে ১৫,২৬৯ টাকা খরচ হয় তাঁর।পরিচালনগত সমস্যা ও টিকিট ফেরতের দাবি করলেও বিমান বাতিলের নির্দিষ্ট কারণ জানাতে পারেনি এয়ারলাইন্স। তাই গত ১৯ নভেম্বর কমিশন সংস্থাকে ক্ষতিপূরণের নির্দেশ দেয় এবং যাত্রীদের টিকিট, মেসেজ ও হোটেলের বিল সংরক্ষণের পরামর্শ দেয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File