Commonwealth Table Tennis | টেবিল টেনিসে জোড়া সোনা বাগাল ভারত-কন্যারা! কমনওয়েলথ-এ আশা জাগালো ছেলেরাও

Friday, July 31 2026, 3:10 am
Commonwealth Table Tennis | টেবিল টেনিসে জোড়া সোনা বাগাল ভারত-কন্যারা! কমনওয়েলথ-এ আশা জাগালো ছেলেরাও
highlightKey Highlights

দিল্লিতে বসেছিল কমনওয়েলথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপের আসর। সেখানে পুরুষ ও মহিলা- দুই টিম ইভেন্টেই চ্যাম্পিয়ন হল ভারত।


গ্লাসগোয় কমনওয়েলথ গেমস চলাকালীন দিল্লিতে বসেছিল কমনওয়েলথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপের আসর। বৃহস্পতিবার ফাইনালে মহিলা পুরুষ দুই বিভাগেই চ্যাম্পিয়ন হল ভারত। দুই বিভাগেই ভারতের প্রতিপক্ষ ছিল মালয়েশিয়া। এদিন ত্যাগরাজ স্টেডিয়ামে ফাইনাল খেলতে নেমে প্রথম ম্যাচে স্বস্তিকা ঘোষ ১১-৭, ১১-২, ৯-১১, ১১-৯ গেমে হারান এই শিন টি-কে। দ্বিতীয় ম্যাচে শ্রীজা আকুলা ৯-১১, ১১-৬, ১১-৪, ৫-১১, ১১-৩ গেমে হারান ক্যারেন আনাককে। যশস্বিনী ঘোরপড়ে অ্যালিস লির বিরুদ্ধে ৭-১১, ১১-৩, ১৭-১৫, ১১-৫ গেমে জিততেই সোনা ঝুলিতে পোরে ভারত। পুরুষ বিভাগে মানব ঠক্কর ও মনুশ শাহ যথাক্রমে জাভেন চুং ও কিউ শেন ওংকে হারান। তবে জি সাথীয়ান ও মানব পরের দু’টো ম্যাচে হারলে সমতা ফেরায় মালয়েশিয়া। শেষ ম্যাচে মনুশ ১১-৭, ১১-৪, ১১-৪ গেমে চুংকে হারাতেই সোনা জেতে ভারত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File