Commonwealth Games 2026 | রুপোর পদকেই সন্তুষ্ট নীরজ! জ্যাভলিনে ব্রোঞ্জ যশবীরের, কমনওয়েলথে একসঙ্গে দুই পদক এল ভারতের ঝুলিতে

Saturday, August 1 2026, 4:53 am
Commonwealth Games 2026 | রুপোর পদকেই সন্তুষ্ট নীরজ! জ্যাভলিনে ব্রোঞ্জ যশবীরের, কমনওয়েলথে একসঙ্গে দুই পদক এল ভারতের ঝুলিতে
highlightKey Highlights

রুপোর পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হলো নীরজকে। তবে ভারতের জন্য সুখবর, একই ইভেন্টে ব্রোঞ্জ জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন যশবীর সিং (Yash Vir Singh)।


২০২৬ সালের গ্লাসগো কমনওয়েল গেমসে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হলো নীরজ চোপড়াকে। একই ইভেন্টে ব্রোঞ্জ জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন যশবীর সিং। পুরুষদের জ্যাভলিন থেকে একসঙ্গে দুই পদক এল ভারতের ঝুলিতে। এদিন দাপটের সঙ্গেই ম্যাচ খেলতে শুরু করেছিল নীরজ। প্রথম প্রচেষ্টায় ৮০.৯৭ মিটার দূরে জ্যাভলিন ছুড়েছিলেন ভারতীয় তারকা। দ্বিতীয় প্রচেষ্টায় ৮৫.৮৩ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে তিনি সবার উপরে উঠে যান। তাঁর রেকর্ড ভেঙে শ্রীলঙ্কার রুমেশ নিজের দ্বিতীয় প্রচেষ্টাতেই ৮৯.৭৫ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে সবাইকে চমকে দেন। শেষ পর্যন্ত রমেশের হাতেই উঠলো সোনার পদক। ৮৫.৪১ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে নিজের ব্যক্তিগত সেরা পারফরম্যান্স যশবীর সিংয়ের। সেই থ্রো-ই শেষ পর্যন্ত তাঁকে ব্রোঞ্জ এনে দিলো।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File