Commonwealth Games 2026 | শনিতে একসাথে ৭ সোনা! বক্সিংয়ে ইতিহাস গড়ে কমনওয়েল গেমসে বিশ্বরেকর্ড ভারতের

Sunday, August 2 2026, 5:49 am
Commonwealth Games 2026 | শনিতে একসাথে ৭ সোনা! বক্সিংয়ে ইতিহাস গড়ে কমনওয়েল গেমসে বিশ্বরেকর্ড ভারতের
highlightKey Highlights

সাতটি সোনা ও তিনটি রুপো মিলিয়ে মোট ১০টি পদক জিতে ভারতীয় বক্সিং দল একক আসরে সর্বকালের সেরা পারফরম্যান্সের নজির গড়েছে।


চলতি কমনওয়েলথ গেমসে ‘শনিবার’ দিনটা ভারতীয় ক্রীড়াক্ষেত্রের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে চিরকাল। শনিবার এল আটটা সোনা। সাতটি সোনা ও তিনটি রুপো মিলিয়ে মোট ১০টি পদক জিতে ভারতীয় বক্সিং দল একক আসরে সর্বকালের সেরা পারফরম্যান্সের নজির গড়লো। গ্লাসগোতে দাপট ভারতীয় বক্সারদের। প্রীতি পাওয়ার, জাসমিন লাম্বোরিয়া, সাক্ষী চৌধুরী, প্রিয়া ঘাংহাস, অরুন্ধতী চৌধুরী, সচিন সিওয়াচ এবং নরেন্দ্র বেরওয়াল সোনার পদক জিতেছেন। অন্যদিকে অলিম্পিক্, পদকজয়ী লাভলিনা বরগোহাঁই, যদুমণি সিং এবং অঙ্কুশ পাংঘাল রুপোর পদক পেয়েছেন। একটি কমনওয়েলথ গেমসে কোনও দেশের বক্সিং দলের এটাই সর্বাধিক সফল অভিযান। সাফল্যে উচ্ছ্বসিত পিটি ঊষা বলেন, ‘এটা আমাদের দেশ, প্রতিটি ভারতীয় এবং প্রতিটি বক্সারের জন্য গর্বের মুহূর্ত। যখন একজন বক্সার সোনা জেতে এবং জাতীয় সঙ্গীত বাজে, তখন সেটা অসাধারণ অনুভূতি। ওরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে এবং কখনও হাল ছাড়ে না। মানসিক ভাবে ওরা খুবই শক্তিশালী।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File