Commonwealth Games 2026 | কমনওয়েলথে দ্বিতীয় পদক ভারতের, ভারোত্তোলনে রুপো ঋষিকান্তের!

Sunday, July 26 2026, 2:45 pm
Commonwealth Games 2026 | কমনওয়েলথে দ্বিতীয় পদক ভারতের, ভারোত্তোলনে রুপো ঋষিকান্তের!
highlightKey Highlights

রবিবার পুরুষদের ৬০ কেজি ভারোত্তোলন বিভাগে রুপোর পদক জিতলেন ভারতের চানামবাম ঋষিকান্ত সিং। এই পদকের মতো চলতি গেমসে ভারতের প্রথম রুপো ও দ্বিতীয় পদক এল।


কমনওয়েলথ গেমসে ভারতের মুকুটে নয়া পালক। রবিবার পুরুষদের ৬০ কেজি ভারোত্তোলন বিভাগে রুপোর পদক জিতলেন ভারতের চানামবাম ঋষিকান্ত সিং। এদিন শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিলেন ২৮ বছর বয়সী এই ভারোত্তোলক। স্ন্যাচ বিভাগে তৃতীয় ও শেষ চেষ্টায় ১২১ কেজি ওজন সফলভাবে তুলে নতুন কমনওয়েলথ গেমস রেকর্ড গড়লেন তিনি। স্ন্যাচে ১২১ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১৪৩ কেজি মিলিয়ে তাঁর মোট ওজন দাঁড়ায় ২৬৪ কেজি। মোহামাদ আনিক বিন কাশদান মোট ২৬৬ কেজি তুলে সোনার পদক জেতেন। কেনিয়ার লম্বা মোট ২৬০ কেজি তুলে ব্রোঞ্জ পদক অর্জন করেন। উল্লেখ্য, চলতি গেমসে ভারতের প্রথম রুপো এবং দ্বিতীয় পদক এল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File