Commonwealth Games 2026 | বক্সিংয়ে দাপুটে জয় ভারতকন্যাদের! জোড়া সোনা ঝুলিতে পুরলেন প্রীতি-জ্যাসমিনরা

Saturday, August 1 2026, 2:18 pm
Commonwealth Games 2026 | বক্সিংয়ে দাপুটে জয় ভারতকন্যাদের! জোড়া সোনা ঝুলিতে পুরলেন প্রীতি-জ্যাসমিনরা
highlightKey Highlights

কমনওয়েলথ গেমসে মহিলাদের ৫৪ কেজি বিভাগের বক্সিংয়ে সোনা জিতে ভারতের পদকভাণ্ডার সমৃদ্ধ করলেন প্রীতি পওয়ার। প্রীতি জেতার কিছুক্ষণের মধ্যে ৫৭ কেজি বিভেগে সোনা জিতলেন জ্যাসমিন ল্যাম্বোরিয়াও।


কমনওয়েলথ গেমস ২০২৬-এ বক্সিংয়ে দুরন্ত সাফল্য পেল ভারত। শনিবার বক্সিংয়ে দুটি সোনা ঝুলিতে পুরলো ভারত। বক্সিংয়ে ভারতের প্রথম সোনা এল প্রীতি পাওয়ারের হাত ধরেই। মহিলাদের ৫৪ কেজি বিভাগের ফাইনালে ক্যানাডার স্কারলেট সাভানা ডেলগাডোকে হারিয়ে দাপুটে জয় তুলে নিলেন তিনি। প্রীতি জেতার কিছুক্ষণের মধ্যে মহিলাদের ৫৭ কেজি বিভাগের ফাইনালে জ্বলে উঠলেন জাসমিন লাম্বোরিয়া। উত্তর আয়ারল্যান্ডের মাইকেলা ওয়ালশকে হারিয়ে চ্যাম্পিয়ন হন তিনি। ৫:০ ব্যবধানে প্রতিপক্ষকে উড়িয়ে দেন ২৪ বছরের ভারতীয় বক্সার। ৫৫ কেজি বিভাগে ফাইনালে অস্ট্রেলিয়ার জাই ডিক্সনের কাছে হেরে গেলেন জাদুমণি সিং মান্দেংবাম। ফলে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হল তাঁকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File