Commonwealth Games 2026 | ভারোত্তোলনে রুপো জিতলেন হরজিন্দর, কমনওয়েলথ গেমসে দাপট অব্যাহত ভারতের

Wednesday, July 29 2026, 5:50 am
Commonwealth Games 2026 | ভারোত্তোলনে রুপো জিতলেন হরজিন্দর, কমনওয়েলথ গেমসে দাপট অব্যাহত ভারতের
highlightKey Highlights

একই ম্যাচে স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক— দুই বিভাগেই একাধিকবার কমনওয়েলথ গেমসের রেকর্ড ভাঙলেন ২৯ বছর বয়সি এই মহিলা অ্যাথলিট।


মঙ্গলবার ভারতীয় সময় মধ্যরাতে ফের পদক জিতলো ভারত কন্যা। মহিলাদের ৬৯ কেজি ভারোত্তোলনে রুপোর পদক জিতলেন হরজিন্দর কৌর। এদিন ম্যাচের শুরু থেকেই ছন্দে ছিলেন হরজিন্দর। প্রথমে ৯৯ কেজি ওজন তুলে কমনওয়েলথ গেমসে নয়া রেকর্ড গড়েন তিনি। শেষ প্রচেষ্টায় ১০১ কেজি সফলভাবে তুলে নিজের গড়া রেকর্ড আবারও ভেঙে দেন। ক্লিন অ্যান্ড জার্কে প্রথমে ১২৩ কেজি এবং শেষে ১২৬ কেজি ওজন সফল ভাবে তুলে নিজের রেকর্ড ভাঙেন হরজিন্দর। দুই বিভাগ মিলিয়ে মোট ২২৭ (১০১+১২৬) কেজি ওজন তুলে রুপোর পদক নিশ্চিত করেন তিনি। ১৩ কেজি বেশি ওজন তুলে সোনার পদক জিতে নিলেন সিমোনে। ওয়েটলিফটিংয়ে ভারতের মোট পদক এখন সাত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File