Election Commission | অবশেষে বিরোধীদের দাবি মানল কমিশন, মিলবে মেশিন রিডেবল ভোটার তালিকা!
Friday, October 16 2026, 10:09 am

Key Highlightsএসআইআর নিয়ে তীব্র সমালোচনার মাঝে বিরোধীদের আরও একটি দাবি মেনে নিল নির্বাচন কমিশন।
এসআইআর নিয়ে তীব্র সমালোচনার মাঝে বিরোধীদের আরও একটি দাবি মেনে নিল নির্বাচন কমিশন। এতদিন কমিশন ভোটার তালিকা শুধুমাত্র পিডিএফের ‘ইমেজ’ ফরম্যাটে দিত, যা থেকে নাম বা তথ্য সার্চ করা যেত না। রাহুল গান্ধী-সহ বিরোধীরা দীর্ঘদিন ধরে এই নিয়ে অভিযোগ তুললেও নিরাপত্তার যুক্তি দিয়ে তা খারিজ করেছিল কমিশন। তবে রাজনৈতিক চাপ ও বিরোধীদের লাগাতার বিক্ষোভের মুখে পড়ে সেই অবস্থান থেকে সরে এল জ্ঞানেশ কুমারের কমিশন। এখন থেকে রাজনৈতিক দলগুলিকে ‘মেশিন রিডেবল’ পিডিএফ ফরম্যাটে ভোটার তালিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে তালিকায় নির্দিষ্ট তথ্য সার্চ করা, কপি বা পেস্ট করা সহজ হবে এবং জালিয়াতি ধরা পড়বে। বিরোধী শিবির এই সিদ্ধান্তকে তাদের অন্যতম বড় জয় বলে অভিহিত করেছে।
- Related topics -
- দেশ
- ভারত
- নির্বাচন কমিশন


