LPG Price Hike | উৎসবের মুখেই চড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, স্বস্তি গৃহস্থের!
Thursday, October 1 2026, 7:39 am

Key Highlights১ অক্টোবর থেকে দেশের বিভিন্ন শহরে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৬২.৫০ টাকা থেকে ৭১.৫০ টাকা পর্যন্ত বাড়ল।
উৎসবের মরসুম শুরুর মুখেই বড়সড় ধাক্কা বাণিজ্যিক গ্যাসের দামে। ১ অক্টোবর থেকে দেশের বিভিন্ন শহরে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৬২.৫০ টাকা থেকে ৭১.৫০ টাকা পর্যন্ত বাড়ল। ফলে কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম দাঁড়াচ্ছে ২৯৫৪ টাকা (৭০ টাকা বৃদ্ধি)। দিল্লিতে দাম বেড়ে হয়েছে ২৮১০ টাকা এবং পাটনায় ৩১০০.৫০ টাকা। দেশের মধ্যে সবচেয়ে বেশি দাম লেহ-তে, সেখানে সিলিন্ডারপিছু দিতে হবে ৩৪৫০ টাকা। আন্তর্জাতিক বাজারে দামের তারতম্যের কারণেই এই মূল্যবৃদ্ধি বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। উৎসবের মরসুমে রেস্তোরাঁ, ক্যাটারিং ও খাবারের দোকানের খরচ বাড়লেও, স্বস্তির খবর এটাই যে ১৪.২ কেজির গৃহস্থালির রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন হয়নি। কলকাতায় ঘরোয়া সিলিন্ডার আগের মতোই ৯৬৮ টাকায় মিলবে।
- Related topics -
- দেশ
- ভারত
- এলপিজি
- রান্নার গ্যাস
- গ্যাস সিলিন্ডার


