LPG Price | ফের দাম বাড়লো বাণিজ্যিক গ্যাসের, স্বস্তি গৃহস্থের রান্নার গ্যাসের দামে!

Monday, June 1 2026, 5:29 am
LPG Price | ফের দাম বাড়লো বাণিজ্যিক গ্যাসের, স্বস্তি গৃহস্থের রান্নার গ্যাসের দামে!
highlightKey Highlights

৫৩ টাকা ৫০ পয়সা বাড়লো বাণিজ্যিক গ্যাসের দাম। জুন মাসের পয়লা তারিখেই থেকে নতুন দাম কার্যকর হবে।


ফের দাম বাড়লো বাণিজ্যিক গ্যাসের। এবার বাড়ছে ৫৩ টাকা ৫০ পয়সা। জুন মাসের পয়লা তারিখেই থেকে নতুন দাম কার্যকর হবে। কলকাতায় সিলিন্ডারপিছু বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে হবে ৩২৫৫ টাকা ৫০ পয়সা। চলতি বছরের জানুয়ারি থেকে ধারাবাহিকভাবে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে। জানুয়ারি থেকে প্রত্যেক মাসে দাম বেড়েছে। এপ্রিল মাসে বাণিজ্যিক গ্যাসের দাম ২১৮ টাকা বাড়ানো হয়েছিল। কিন্তু, মে মাসে এক ধাক্কায় তা প্রায় হাজার টাকা বাড়ানো হয়। তবে গৃহস্থকে স্বস্তি দিয়ে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি জানিয়েছে, গৃহস্থের রান্নার গ্যাসের দাম এবার বাড়ানো হচ্ছে না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File