Piyush Goyal | ‘কোনও চুক্তি নয়, যতক্ষণ না…’, ভারত-আমেরিকার চুক্তি নিয়ে মুখ খুললেন বাণিজ্যমন্ত্রী পীষূষ গোয়েল!

Thursday, June 25 2026, 3:51 pm
Piyush Goyal | ‘কোনও চুক্তি নয়, যতক্ষণ না…’, ভারত-আমেরিকার চুক্তি নিয়ে মুখ খুললেন বাণিজ্যমন্ত্রী পীষূষ গোয়েল!
highlightKey Highlights

ভারত-আমেরিকার অন্তবর্তী বাণিজ্য চুক্তি নিয়ে বৃহস্পতিবার মুখ খুললেন বাণিজ্যমন্ত্রী পীষূষ গোয়েল।


ভারত-আমেরিকার অন্তবর্তী বাণিজ্য চুক্তি নিয়ে বৃহস্পতিবার মুখ খুললেন বাণিজ্যমন্ত্রী পীষূষ গোয়েল। তিনি পরিষ্কার জানালেন, যতক্ষণ না এমন একটি কাঠামো তৈরি হচ্ছে যা শুল্কের ক্ষেত্রে ভারতের তুলনামূলক সুবিধা নিশ্চিত করে, ততক্ষণ পর্যন্ত বাণিজ্য চুক্তি হবে না। পীষূষ গোয়াল বলেছেন, ভারত এবং যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার খুব কাছে আছে, তবে প্রতিযোগিতামূলক ট্যারিফ সুবিধা না পেলে ভারত এই চুক্তিতে প্রবেশ করতে পারবে না। তিনি বলেন, ভারতের প্রতিবেশী দেশগুলোর তুলনায় ১৮% প্রতিযোগিতামূলক মার্জিন রয়েছে, যা এই চুক্তিকে আকর্ষণীয় করে তোলে। দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনা চলছে, কিন্তু সব পার্থক্য মেটানো হয়নি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File