WB নির্বাচন ২০২৬TMC90BJP197LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল
Key Highlights
মাদক মামলায় জামিন মঞ্জুর কমেডিয়ান ভারতী সিং ও স্বামী হর্ষ লিম্বাচিয়ার !
Monday, November 23 2020, 10:08 am

Key Highlightsগত শনিবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো-র তৎপরতায় ভারতীয় কমেডিয়ান ভারতী সিং ও স্বামী হর্ষ লিম্বাচিয়ার ফ্লাট থেকে ৮৬.৫ গ্রাম গাঁজা উদ্ধার হওয়ায় তাঁদের প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয়, স্বীকার করেছিল যে তাঁরা গাঁজা সেবন করেন। সেই অনুযায়ী তাঁদের গ্রেফতার করা হয়। রবিবার তাঁদের কিলা কোর্টে পেশ করা হলে এই তারকা দম্পতি জামিনের আবেদন জানান। NCB জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে জানান, তাঁরা গাঁজা সেবন করলেও পাঁচারকাণ্ডে যুক্ত নন। আজ ১৫ হাজার টাকা বন্ডের বিনিময়ের এই দু’জনের জামিন মঞ্জুর করা করলো NDPS আদালত। তবে, তাঁদের বেশ কয়েকদিন নিয়মিতভাবে স্থানীয় থানায় হাজিরা দিতে হবে।
- Related topics -
- সেলিব্রিটি
- কমেডিয়ান
- ভারতী সিং
- হর্ষ লিম্বাচিয়া
- নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো
- নার্কোটিক ড্রাগস্ এন্ড পিসিছোট্রপিক সাবস্টেন্সস
- ভারতীয়


