Colleges Governing Body | বঙ্গবাসী কলেজে সজল ঘোষ, বালুরঘাটে সুকান্ত! ২৪৭ কলেজের সভাপতি পদে স্থানীয় বিধায়কেরা!

Saturday, August 22 2026, 4:41 pm
Colleges Governing Body | বঙ্গবাসী কলেজে সজল ঘোষ, বালুরঘাটে সুকান্ত! ২৪৭ কলেজের সভাপতি পদে স্থানীয় বিধায়কেরা!
highlightKey Highlights

একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে উচ্চ শিক্ষা দফতর থেকে। সেখানে ২০১৭ সালের আইন অনুযায়ী শাসকদলের বিধায়ক ও সাংসদদের বসানো হয়েছে মাথায়।


রাজ্যে পালাবদলের পর এ রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজের পরিচালন সমিতি ভেঙে দিয়েছিল উচ্চশিক্ষা দফতর। এবার উচ্চ শিক্ষা দফতর থেকে বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের ২৪৭টি কলেজে পরিচালন সমিতির সভাপতি নিয়োগ করা হয়েছে। ২০১৭ সালের আইন অনুযায়ী শাসকদলের বিধায়ক ও সাংসদদের বসানো হয়েছে মাথায়। আশুতোষ কলেজের দায়িত্ব পেয়েছেন স্বপন দাশগুপ্ত, সুরেন্দ্রনাথ কলেজের পরিচালন সমিতিতে আছেন কৌস্তভ বাগচী, গুরুদাস কলেজের দায়িত্বে তরুণজ্যোতি তিওয়ারি, বিদ্যাসাগর কলেজেরে পরিচালন সমিতির মাথায় তাপস রায়, সিটি কলেজের পরিচালন সমিতিতে রয়েছেন কল্যাণ চক্রবর্তী, হাওড়ার বিজয় কৃষ্ণ গার্লস কলেজের পরিচালন সমিতির সভাপতি হলে উমেশ রাই। ঠাকুর পঞ্চানন মহিলা মহাবিদ্যালয় কোচবিহার কলেজের পরিচালন সমিতিতে রথীন্দ্র বোস। সজল ঘোষ বঙ্গবাসী কলেজ,বালুরঘাট কলেজ এবং গঙ্গারামপুর কলেজের পরিচালন সমিতিতে থাকছেন ডক্টর সুকান্ত মজুমদার। ওন্দা থানা মহাবিদ্যালয় এবং রামানন্দ কলেজের পরিচালন সমিতিতে থাকছেন সাংসদ সৌমিত্র খাঁ। মহিষাদল রাজ কলেজের পরিচালন সমিতিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সোনারপুর মহাবিদ্যালয়ের রূপা গঙ্গোপাধ্যায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File