College elections | রাজ্যে ছাত্রভোট কবে? কী জানালেন উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়?

Key Highlightsআগামী বছরই রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলিতে নির্বাচন হতে পারে বলে ইঙ্গিত প্রশাসনের।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইঙ্গিত দিয়েছিলেন, আগামী বছরই রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলিতে নির্বাচন হতে পারে। রবিবার পূর্ব বর্ধমান জেলার হাট গোবিন্দপুর হাইস্কুলে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, রাজ্যে ছাত্রভোট কবে হবে? উত্তরে মন্ত্রী বলেন, ‘নতুন সরকারের মূল কাজ কলেজ-বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ফেরানো। ক্লাসরুমে ছাত্রছাত্রীদের ফিরিয়ে আনা। এই ২টি কাজ যখন সম্পূর্ণ হবে, ক্লাসে পর্যাপ্ত সংখ্যায় ছাত্রছাত্রীরা যখন আসতে শুরু করবে, তখনই ছাত্রসংসদ নির্বাচন হবে। কারণ ছাত্রসংসদ নির্বাচনে তো ছাত্রছাত্রীরাই ভোট দেয়। ১৫ বছরে যা অবস্থা, আমাদের কলেজ-বিশ্ববিদ্যালয়ে শিক্ষকেরা এখন নিয়মিত আসছেন না। শিক্ষকেরা কলেজে ক্লাসে ফিরলে, ক্লাসে ছাত্রছাত্রীরাও আসতে শুরু করবে। সেই পরিস্থিতি তৈরি হলেই ছাত্রসংসদের ভোট হবে।’
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- নির্বাচনের ফলাফল
- ছাত্রছাত্রী
- শিক্ষামন্ত্রী


