Africa | আফ্রিকার সোনার খনিতে ধস! নিহত অন্তত ৩০ জন শ্রমিক! আটকে রয়েছেন আরও অনেকে!

Wednesday, August 19 2026, 5:47 am
Africa | আফ্রিকার সোনার খনিতে ধস! নিহত অন্তত ৩০ জন শ্রমিক! আটকে রয়েছেন আরও অনেকে!
highlightKey Highlights

মঙ্গলবার মধ্য আফ্রিকার পশ্চিমাঞ্চলে একটি স্বর্ণ খনি ধসে অন্তত ৩০ জন শ্রমিক নিহত হয়েছেন।


আফ্রিকার সোনার খনিতে ফের ধস! মঙ্গলবার মধ্য আফ্রিকার পশ্চিমাঞ্চলে একটি স্বর্ণ খনি ধসে অন্তত ৩০ জন শ্রমিক নিহত হয়েছেন। ওই ঘটনায় আরও অনেকে আটকা পড়েছেন বলে খবর। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেস জানিয়েছে, কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদের মতে, মঙ্গলবার মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের পশ্চিমাঞ্চলে একটি স্বর্ণখনি ধসে অন্তত ৩০ জন খনিশ্রমিক নিহত হয়েছেন। সেখানে আরও অনেকে আটকে পড়েছেন। বেঁচে যাওয়া খনি শ্রমিকদের একজন জানিয়েছেন, মঙ্গলবার সকালে নানা-মামবেরে অঞ্চলের আব্বা এলাকায় সাধারণ প্রযুক্তিনির্ভর ও ক্ষুদ্র পরিসরের ওই খনিটি ধসে পড়ে। উদ্ধারকারী ও স্থানীয় বাসিন্দারা কয়েক ঘণ্টার চেষ্টায় ধসে পড়া খনি থেকে ৩০টি দেহ উদ্ধার করতে সক্ষম হয়েছেন। কয়েক জন শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। যারা এখনও আটকে রয়েছেন, তাদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File