Cockroach Janta Party | যন্তর-মন্তরে প্রথম সমাবেশ ‘ককরোচ জনতা পার্টি’র, আসতে পারেন সোনম ওয়াংচুকও! রাজধানীতে কড়া নিরাপত্তা

Saturday, June 6 2026, 5:03 am
Cockroach Janta Party | যন্তর-মন্তরে প্রথম সমাবেশ ‘ককরোচ জনতা পার্টি’র, আসতে পারেন সোনম ওয়াংচুকও! রাজধানীতে কড়া নিরাপত্তা
highlightKey Highlights

এদিকে দলের মুখপাত্র সৌরভ দাস এক্স হ্যান্ডলে সকলের কাছে আর্জি জানিয়েছেন, সকলে যেন সরাসরি যন্তর মন্তরেই আসেন।


শনিতে উত্তাল রাজধানী। দিল্লির যন্তরমন্তরে প্রথম সমাবেশের ডাক ‘ককরোচ জনতা পার্টি’-র। ইতিমধ্যেই ভারতে এসে পৌঁছেছেন পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ ডিপকে। তাঁদের দাবি, নিট-ইউজিতে প্রশ্নফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হবে। এক্স হ্যান্ডলে এই সমাবেশের ডাক দিয়েছেন অভিজিৎ। তিনি সকলের কাছে আর্জি জানিয়েছেন, সকলে যেন সরাসরি যন্তর মন্তরেই আসেন। কেউ যেন পার্লামেন্ট স্ট্রিটে না যান। এই সমাবেশে যোগ দিতে পারেন সোনম ওয়াংচুকও। উল্লেখ্য, কেন্দ্রের নির্দেশে ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে সিজেপির এক্স অ্যাকাউন্ট।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File