Cockroach Janta Party | ‘শিক্ষামন্ত্রীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে’- নইলে জোরদার লড়াইয়ের হুমকি ‘আরশোলা’দের
Saturday, June 6 2026, 5:48 pm

Key Highlightsআগামী সাত দিনের মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে না সরালে, এই লড়াই আরও জোরদার হবে বলেও বার্তা দিয়েছে ‘আরশোলা’রা।
নিট কেলেঙ্কারির বিরুদ্ধে আজ যন্তর মন্তরে প্রতিবাদ মিছিল করলো ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। মিছিলে যোগদান করেছেন সোনাম ওয়াংচুকও। শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাঁদের কর্মসূচি চলে। প্রশ্নফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি করেছেন সিজেপি সমর্থকেরা। ইস্তফা না দিলে প্রতিবাদ আরও জোরদার হবে, ‘আরশোলা’দের দাবি। বিক্ষোভ কর্মসূচি শেষে প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানালেন, ‘ওরা বলেছিল, আরশোলারা রাস্তায় নামবে না। আজকের এই সমাবেশ প্রমাণ করে দিল, আমরা জীবিত আছি। সরকারের কাছে আমরা কীটপতঙ্গ হতে পারি, কিন্তু আমরা জীবিত এবং নিজেদের অধিকারের জন্য লড়াই করতে পারি।’
- Related topics -
- দেশ
- নয়াদিল্লি
- দিল্লি পুলিশ
- দিল্লি সরকার
- দিল্লি চলো
- ককরোচ জনতা পার্টি’
- রাজনৈতিক দল
- রাজনৈতিক
- নিট পরীক্ষা
- বিক্ষোভ


