Cockroach janata party | দিল্লিতে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ পুলিশের, আহত ৫ পুলিশকর্মী
Thursday, July 23 2026, 4:21 am

Key Highlightsদিল্লির টলস্টয় মার্গে পুলিশকে লক্ষ্য পাথর ছোড়া হয়। পালটা লাঠিচার্জ শুরু করে পুলিশও।
নতুন করে উত্তপ্ত নয়াদিল্লি। বুধবার রাত পৌনে ন’টা নাগাদ প্রশ্ন ফাঁস নিয়ে সাংবাদিক সম্মেলন করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। তারপরেই রাতে ককরোচ জনতা পার্টির সঙ্গে পুলিশের নতুন করে সংঘর্ষ হয়। দিল্লি পুলিশ সূত্রে খবর, এদিন যন্তর মন্তর থেকে প্রতিবাদীদের একটা বড় অংশ টলস্টয় মার্গের দিকে এগোতে থাকে। বাড়তে থাকে উত্তেজনা। অভিযোগ, পুলিশকর্মীদের দিকে লক্ষ্য করে পাথর ছোড়েন বিক্ষোভকারীরা। এই ঘটনায় অন্তত পাঁচ জন পুলিশকর্মী আহত হন বলে দাবি দিল্লি পুলিশের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। লাঠিচার্জও করা হয় বলে অভিযোগ।
- Related topics -
- দেশ
- ককরোচ জনতা পার্টি’
- নয়াদিল্লি
- দিল্লি সরকার
- দিল্লি পুলিশ
- দিল্লি হাইকোর্ট
- দিল্লি চলো
- পুলিশ প্রশাসন
- পুলিশ
- পুলিশি নিরাপত্তা
- রাজ্য পুলিশ


