Coal Scam Case | বেআইনি কয়লা পাচার অভিযানে সাফল্য ইডি-র, বাজেয়াপ্ত প্রায় ৫০০ কোটির সম্পত্তি
Thursday, July 30 2026, 7:19 am

Key Highlightsবেআইনি কয়লা পাচার এবং কালো টাকা কারবারের অভিযোগে ধানবাদের ৩১টি জায়গায় অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
ধানবাদে বেআইনি কয়লা পাচার এবং কালো টাকা কারবারের মামলায় সাফল্য পেলো ইডি। ধানবাদের ৩১টি জায়গায় অভিযান চালিয়ে প্রায় ৫০০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। ইডি তদন্তে জানা গিয়েছে, বেআইনিভাবে কয়লা তুলে এবং তা পাচার করে বিপুল পরিমাণ কালো টাকা সংগ্রহ করেন অভিযুক্তরা। পরবর্তীতে সেই টাকা বিভিন্ন ভুয়ো সংস্থার মাধ্যমে ঘুরিয়ে সাদা করা এবং পরবর্তীতে তা দিয়ে স্থাবর-অস্থাবর সম্পত্তি কেনা হয়। তল্লাশিতে এক অভিযুক্তের প্রায় ১৬০ কোটি টাকার মিউচুয়াল ফান্ড বিনিয়োগ বাজেয়াপ্ত করা হয়েছে। ২০০টিরও বেশি সন্দেহভাজন স্থাবর সম্পত্তির দলিল, একাধিক ডিজিটাল ডিভাইস এবং হিসাবের খাতা সহ প্রচুর বেআইনি নথি উদ্ধার করা হয়েছে বলে খবর।


