Free Coaching | UPSC, NEET, JEE থেকে GATE, CAT- শিক্ষার্থীদের বিনামূল্যে প্রশিক্ষণ দিতে প্রতি জেলায় চালু হবে কোচিং সেন্টার!
Monday, June 22 2026, 12:00 pm

Key Highlightsসোমবার রাজ্য বাজেট পেশ করার সময় শিক্ষাক্ষেত্রে বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
সোমবার রাজ্য বাজেট পেশ করার সময় শিক্ষাক্ষেত্রে বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি জানান,বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য রাজ্যে বিনামূল্যে কোচিং সেন্টার চালু করা হবে। অর্থমন্ত্রী বলেন, ‘আইআইটি (IIT), জেইই(JEE), নিট (JEE), ক্যাট (CAT), গেট (GATE) এবং সিভিল সার্ভিসেস (Civil Services) পরীক্ষার মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রতিটি জেলায় স্কিল ডেভেলপমেন্ট সেন্টার চালু করা হবে।’ এই বছরে প্রায় ৭,০০০ ছাত্র-ছাত্রী এবং যুব প্রজন্মকে ট্রেনিং দিতে স্থাপন তৈরি করা হবে ৫০০টি কনটেন্ট ক্রিয়েটর ল্যাব। এছাড়াও ওয়েবেল অ্যানিমেশন অ্যাকাডেমিকে আমূল সংস্কার করে 3D অ্যানিমেশন এবং VFX-র নতুন কোর্স চালু করা হবে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- শিক্ষার্থী
- শিক্ষা ব্যবস্থা
- বাজেট 2026
- বাজেট


