East Bengal | ইস্টবেঙ্গলে শেষ অস্কার অধ্যায়, লাল-হলুদ শিবির ছাড়লেন কোচ অস্কার ব্রুজ়ো!
Monday, June 1 2026, 1:55 pm

Key Highlights১ জুন, সোমবার নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্রোফাইলে অস্কার ব্রুজ়ো জানিয়ে দিলেন, তিনি আর ইস্টবেঙ্গেলর সঙ্গে থাকছেন না।
একটা সময়ে যেই দল লিগ তালিকায় শেষের দিকে থাকত তারা, বর্তমানে ISL চ্যাম্পিয়ন। কিন্তু সুখের সময়েই দুঃখের খবর শোনালেন ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজ়ো। ১ জুন, সোমবার নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্রোফাইলে জানিয়ে দিলেন তিনি আর ইস্টবেঙ্গেলর সঙ্গে থাকছেন না। আবেগঘন এক পোস্টের মাধ্যমে তিনি জানান, ৩১ মে তাঁর সঙ্গে ক্লাবের চুক্তি শেষ হয়েছে। তাই আর তিনি ক্লাবের সঙ্গে থাকছেন না। তাঁর সঙ্গে আদ্রিয়ান ও হাভিয়েরও ইস্টবেঙ্গল ছাড়ছেন। বিদায়ী বার্তায় তিনি ক্লাবের ফুটবলার, কোচিং স্টাফ, স্পনসর ইমামি, ক্লাব কর্তা এবং সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলা বাহুল্য, সুভাষ ভৌমিকের পর প্রথম কোচ হিসেবে ইস্টবেঙ্গলকে জাতীয় লিগ জিতিয়েছেন অস্কার ব্রুজ়ো।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবল
- ইস্টবেঙ্গল


