CNG Station | সল্টলেকে চালু হচ্ছে ২৪ ঘণ্টার CNG স্টেশন! গৃহস্থের ঘরে সরাসরি পৌঁছবে রান্নার গ্যাস, স্বস্তিতে গাড়ির চালকরাও
Thursday, July 30 2026, 5:27 am

Key Highlightsআগামী দু'মাসের মধ্যেই সল্টলেকে চালু হচ্ছে ২৪ ঘণ্টার সিএনজি স্টেশন। এই প্রথম। ইন্দিরা ভবন ও সেচ ভবনের মাঝে এফএফ ব্লকে এই গ্যাস স্টেশন তৈরির কাজ চলছে জোরকদমে।
স্বস্তিতে শহর কলকাতা। আগামী দু'মাসের মধ্যেই সল্টলেকে চালু হচ্ছে ২৪ ঘণ্টার সিএনজি স্টেশন। ইন্দিরা ভবন ও সেচ ভবনের মাঝে এফএফ ব্লকে এই গ্যাস স্টেশন তৈরির কাজ চলছে জোরকদমে। বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড (বিজিসিএল) সূত্রে খবর, দুর্গাপুজোর আগেই জ্যোতি বসুর বাড়ি বলে পরিচিত ইন্দিরা ভবন (বর্তমানে নজরুল ভবন) সংলগ্ন এলাকায় নতুন সিএনজি স্টেশন চালু হবে। এর ফলে সল্টলেক ও আশপাশের এলাকার সিএনজিচালিত অটো, ট্যাক্সি, ব্যক্তিগত গাড়ি ও বাসের জ্বালানি সংগ্রহ অনেকটাই সহজ হবে। বিজিসিএলের সিইও অনুপম মুখোপাধ্যায় বলছেন, 'আগামী দেড় থেকে দু'বছরের মধ্যে সল্টলেকের প্রতিটি বাড়িতে পিএনজি দেওয়ার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। এ ছাড়া আগামী পাঁচ বছরের মধ্যে রাজারহাট, বারাসত, মধ্যমগ্রাম ও রাজপুর-সোনারপুর এলাকায় মোট পাঁচ লক্ষ বাড়িতে পিএনজি সংযোগ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।'
- Related topics -
- রাজ্য
- সল্টলেক
- শহর কলকাতা


