CNG Station Blast | দিল্লিতে CNG পাম্পে ভয়াবহ বিস্ফোরণ! মৃত ৩ আহত একাধিক
Wednesday, August 19 2026, 5:04 pm

Key Highlightsদিল্লিতে সিএনজি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ৷ ঘটনায় অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে৷
দিল্লিতে সিএনজি স্টেশনে বিস্ফোরণের জেরে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে দিল্লির টিকরি কালান মেট্রো স্টেশনের কাছে একটি CNG পাম্পে। সূত্রের খবর, বুধবার বিকেল প্রায় ৩টা ৩৭ মিনিটে ওই পাম্প স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেসময় একটি বাসে CNG ভরছিলেন ২৫ বছর বয়সি মনীশ। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটো গাড়ি। জরুরি পরিষেবার কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিস্ফোরণের জেরে অন্তত ৩ জন আহত হয়েছেন। কেন এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে।


