CNG price | পেট্রল-ডিজেলের পর এবার দাম বাড়লো সিএনজি-র, ভাড়া বৃদ্ধি অটো-ক্যাবের

Tuesday, May 26 2026, 4:32 am
CNG price | পেট্রল-ডিজেলের পর এবার দাম বাড়লো সিএনজি-র, ভাড়া বৃদ্ধি অটো-ক্যাবের
highlightKey Highlights

গত ১১ দিনে এই নিয়ে চতুর্থবার সিএনজির দাম বেড়েছে। মাত্র এক সপ্তাহে কেজিপ্রতি সিএনজির দাম বেড়েছে ১১টাকা।


পেট্রল-ডিজেলের পর এবার দাম বাড়লো সিএনজির। মঙ্গলবার ফের কেজিপ্রতি ২ টাকা করে গ্যাসের দাম বাড়ল। রাজধানীতে প্রতি কেজি সিএনজির মূল্য এখন ৮৩.০৯ টাকা। আগে ছিল ৮১ টাকা ৯ পয়সা। নয়ডা, গাজিয়াবাদ এবং গ্রেটার নয়ডাতে সিএনজি-এর দাম দাঁড়িয়েছে ৯১.৭০ পয়সা। গুরুগ্রামে কেজি প্রতি দাম বেড়ে হয়েছে ৮৮ টাকা ১২ পয়সা। তবে কলকাতায় মূল্য বাড়েনি। কলকাতায় প্রতি কেজি সিএনজির মূল্য ৯৩.৫০ টাকা। সিএনজির লাগাতার মূল্যবৃদ্ধিতে অটো এবং ক্যাবের ভাড়া লাফিয়ে বাড়বে, আশঙ্কা আমজনতার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File