CNG Price Hike | পশ্চিম এশিয়ায় উত্তেজনা, দাম বাড়লো সিএনজি-র! আজ থেকেই কার্যকর নতুন রেট

Saturday, August 29 2026, 5:11 am
CNG Price Hike | পশ্চিম এশিয়ায় উত্তেজনা, দাম বাড়লো সিএনজি-র! আজ থেকেই কার্যকর নতুন রেট
highlightKey Highlights

আন্তর্জাতিক স্তরে লিক্যুইফায়েড ন্যাচরাল গ্যাস বা এলএনজি (LNG)-র দাম অনেকটা বাড়ায় সিএনজির দামও বেড়েছে।


পশ্চিম এশিয়ায় উত্তেজনার জেরে জ্বালানির দাম ক্রমাগত বাড়ছে। আন্তর্জাতিক স্তরে লিক্যুইফায়েড ন্যাচরাল গ্যাস বা এলএনজি-র দাম অনেকটা বাড়ায় সিএনজির দামও বেড়েছে। সূত্রের খবর, ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড দিল্লি ও সংলগ্ন এলাকাতে কমপ্রেসড ন্যাচরাল গ্যাস বা সিএনজি-র দাম কেজি প্রতি ৩ টাকা ৮৯ পয়সা করে বাড়ানো হয়েছে। এর ফলে দিল্লিতে সিএনজির নতুন দাম হচ্ছে ৮৬.৯৮ টাকা প্রতি কেজি। নয়ডা ও গাজিয়াবাদে নতুন দাম হচ্ছে ৯৫.৫৯ টাকা প্রতি কেজি। মিরুটে সিএনজির নতুন দাম হচ্ছে ৯৫.৪৭ টাকা প্রতি কেজি। গুরুগ্রামে সিএনজির নতুন দাম হচ্ছে ৯২.০১ টাকা প্রতি কেজি। আজ, ২৯ অগস্ট ভোর ৬টা থেকেই নতুন দাম কার্যকর হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File