CNG-PNG Price Hike | পেট্রল-ডিজেলের পর ফের দাম বাড়লো CNG-PNG-র! বাড়বে অটো ভাড়াও, মাথায় হাত যাত্রীদের
Saturday, May 30 2026, 4:22 am

Key Highlightsপাইপড ন্যাচরাল গ্যাস অর্থাৎ পিএনজি ও কমপ্রেসড ন্যাচরাল গ্যাস অর্থাৎ সিএনজি (CNG)-র দাম বাড়ল।
শনিবার পাইপড ন্যাচরাল গ্যাস অর্থাৎ পিএনজি ও কমপ্রেসড ন্যাচরাল গ্যাস অর্থাৎ সিএনজি (CNG)-র দাম বাড়ার ঘোষণা আঞ্চলিক গ্যাস ডিস্ট্রিবিউটর সংস্থা মহানগর গ্যাস লিমিটেডের (MGL)। পিএনজি-র দাম প্রতি কেজিতে ৫০ পয়সা বাড়ানো হয়েছে। এবার পিএনজির দাম পড়বে ৫২ টাকা। সিএনজি-র দাম প্রতি কেজিতে ২ টাকা করে দাম বাড়ানো হয়েছে। সিএনজি কিনতে এবার খরচ পড়বে প্রতি কেজিতে ৮৬ টাকা। মুম্বই, নভি মুম্বই, থানে, কল্যাণ সংলগ্ন অঞ্চলে এই দাম কার্যকর হবে। জ্বালানির দাম বাড়তেই বাড়বে ট্যাক্সি, অটোর ভাড়াও। মাথায় হাত প্রাইভেট গাড়ি চালকদেরও।
- Related topics -
- দেশ
- মুম্বাই
- গ্যাস সিলিন্ডার
- ভারত
- মূল্যবৃদ্ধি
- পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি
- ভাড়া বৃদ্ধি
- গাড়ির ভাড়া দ্বিগুন
- বাস ভাড়া
- অটোরিকশা চালক


