Suvendu Adhikari | চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রোধে পুজো কমিটি ও প্রশাসনকে আগাম সতর্ক থাকার বার্তা মুখ্যমন্ত্রীর!
Monday, October 26 2026, 3:09 pm

Key Highlightsচোরবাগানের বিপর্যয়ের ঘটনাকে 'ছোট ঘটনা' বা 'ষড়যন্ত্র' বলতে নারাজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
চোরবাগানের বিপর্যয়ের ঘটনাকে 'ছোট ঘটনা' বা 'ষড়যন্ত্র' বলতে নারাজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার মিলনমেলা প্রাঙ্গণে বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই ঘটনায় দায়ী কাউকে সরকার আড়াল করবে না।চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রোধে পুজো কমিটি ও প্রশাসনকে আগাম সতর্ক থাকার বার্তা দিয়েছেন তিনি। ছট, জগদ্ধাত্রী ও কার্তিক পুজোয় বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। এছাড়া আহতদের বেসরকারি হাসপাতালে স্থানান্তর নিয়ে ওঠা বিতর্কের জবাবে তিনি বলেন, ইগো দেখিয়ে কাউকে সরকারি হাসপাতালে আটকে রাখা হয়নি, বরং ভালো চিকিৎসার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আগের সরকারের ব্যর্থতাকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, এটাই নতুন পশ্চিমবঙ্গ, যেখানে ধর্ম রক্ষার দায়িত্ব যার যার নিজের।
- Related topics -
- শহর কলকাতা
- শুভেন্দু অধিকারী
- পদপিষ্ট


