Suvendu Adhikari | অভিষেকের দুর্নীতির পর্দাফাঁস করবেন মুখ্যমন্ত্রী, বিধানসভায় পেশ হবে ক্যাগের ২৮ রিপোর্টও!

Saturday, July 25 2026, 4:41 am
Suvendu Adhikari | অভিষেকের দুর্নীতির পর্দাফাঁস করবেন মুখ্যমন্ত্রী, বিধানসভায় পেশ হবে ক্যাগের ২৮ রিপোর্টও!
highlightKey Highlights

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ের নামে কী চলেছে সেই দুর্নীতি নিয়ে আজ, শনিবার বিধানসভায় বিবৃতি দিতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।


অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ের নামে কী চলেছে সেই দুর্নীতি নিয়ে আজ, শনিবার বিধানসভায় বিবৃতি দিতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির ফাইল প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি আমফান দুর্নীতি-সহ নানা অভিযোগের তদন্তে সিএজি যে রিপোর্ট দিয়েছিল। প্রধানমন্ত্রী আমফানের সময় দু’দফায় ৩ হাজার ৭৫০ কোটি টাকা দিয়েছিলেন। আমফানে বড় দুর্নীতি হয়েছিল, কলকাতা হাই কোর্টে জনস্বার্থের মামলা হয়। তার প্রেক্ষিতে বিশেষ ক্যাগ তদন্ত হয়েছিল। তার রিপোর্ট প্রকাশ্যে আনা হয়নি, বিধানসভায় পেশও করা হয়নি। সেই রিপোর্ট পেশ হতে চলেছে। সিএজির রিপোর্টগুলি (মোট ২৮টি) পেশ হবে পরবর্তী অধিবেশনে আলোচনা ও সুপারিশগুলি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File