DA | পুজোর আগেই ডিএ-সহ বেতন পাবেন সরকারি কর্মীরা, অর্থসচিবকে নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর!
Tuesday, July 28 2026, 1:39 pm

Key Highlightsপুজোর মাসে আগেই বেতন পেতে পারেন রাজ্য সরকারি কর্মীরা, ভবানীভবন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটি মন্তব্যে এমনই আশা দেখছেন রাজ্য সরকারি কর্মীরা।
পুজোর মাসে আগেই বেতন পেতে পারেন রাজ্য সরকারি কর্মীরা, ভবানীভবন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটি মন্তব্যে এমনই আশা দেখছেন রাজ্য সরকারি কর্মীরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘আমি অর্থসচিবকে বলেছি, অর্থমন্ত্রীকে বলেছি। পুজোর মাসে পুজোর আগে অক্টোবরের বেতন দিতে ও ২০ শতাংশ অ্যাডিশনাল দিতে।’ এ দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘আইপিএস স্তরের নীচে যাঁরা আছেন, তাঁদের কথা ভাবা হয়নি। ভারত সরকারের সঙ্গে ৪২ শতাংশ ডিএ পার্থক্য ছিল। এক দিনে পারব না, সময় দিতে হবে। বাজেটে ঘোষণা হয়েছে ২০ শতাংশ ডিএ অক্টোবর মাসে পাবেন।’এদিকে রাজ্যে সরকারি কর্মীদের বেতন কাঠামো বাড়ানো নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনারা সপ্তম পে কমিশন পাননি। আমরা সপ্তম পে কমিশন তৈরি করেছি, কয়েকমাসের মধ্যে রিপোর্ট এসে গেলে আমরা কার্যকর করে দেব।’
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- শুভেন্দু অধিকারী
- সরকারি কর্মচারী
- ডিএ


