Durga Puja Donation | এবার দুর্গাপুজোর অনুদান পাবে ক্লাবগুলি? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু!
Friday, June 12 2026, 1:49 pm

Key Highlightsশুভেন্দু জানালেন, “যারা ওই টাকার উপর ভিত্তি করে পুজোর আয়োজন করেন, তাঁরা অনুদান পাবেন। যাদের প্রয়োজন নেই, তাঁরা পাবেন না।”
তৃণমূল সরকারের আমলে ধর্মের ভিত্তিতে যে ভাতাগুলো দেওয়া হতো তা বন্ধ করার নির্দেশ দিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপরই দুর্গাপুজো ক্লাব কর্তাদের মনে প্রশ্ন ছিল, তবে কি এবার দুর্গাপুজোর অনুদানও বন্ধ করে দেওয়া হবে? শুক্রবার নিউটাউনের অনুষ্ঠান থেকে এই বিষয়ে অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। তিনি জানালেন, “যারা ওই টাকার উপর ভিত্তি করে পুজোর আয়োজন করেন, তাঁরা অনুদান পাবেন। যাদের প্রয়োজন নেই, তাঁরা পাবেন না।” অর্থাৎ এবার ক্লাবের ফান্ডের উপর ভিত্তি করে দেওয়া হবে অনুদান। যার ফলে বড় ক্লাবগুলো এবার থেকে আর পাবে না পুজো অনুদান। তবে এবার বাংলায় পুজোর সংখ্যা আরও বাড়বে বলেই জানান শুভেন্দু।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- শুভেন্দু অধিকারী
- দুর্গাপুজো
- পুজো ও উৎসব


