Kolkata Water Metro | কলকাতায় হবে ওয়াটার মেট্রো! দাদনপাত্রঘাটে তৈরী হবে গভীর সমুদ্র বন্দর-ঘোষণা মুখ্যমন্ত্রীর!

Thursday, June 4 2026, 10:13 am
Kolkata Water Metro | কলকাতায় হবে ওয়াটার মেট্রো! দাদনপাত্রঘাটে তৈরী হবে গভীর সমুদ্র বন্দর-ঘোষণা মুখ্যমন্ত্রীর!
highlightKey Highlights

কলকাতায় তৈরী হবে ওয়াটার মেট্রো! নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।


কলকাতায় তৈরী হবে ওয়াটার মেট্রো! নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই ওয়াটার মেট্রো প্রযুক্তির জন্য উপযুক্ত পদক্ষেপ করা হচ্ছে। এছাড়াও মুখ্যমন্ত্রী জানান, ৪৪টি জেটি করা হবে। বাগবাজার, আহিরীটোলা, শোভাবাজার, মল্লিকঘাট, রামকৃষ্ণঘাট, বাঁধা ঘাটের সৌন্দর্যায়ন এবং মেরামতির কাজ শুরু হয়েছে। গঙ্গাসাগর মেলাতে আন্তর্জাতিক স্তরে উন্নীত করার লক্ষ্য নেওয়া হয়েছে। কপিলমুনির আশ্রমের সংলগ্ন সৈকতের পরিস্থিতির উন্নয়ন করা হবে। পরিবহণ ও শিপিং দপ্তর আলাদা করা হবে এবং রাজ্যে নতুন একটি সমুদ্রবন্দর তৈরি করা হবে। তাজপুর থেকে ১০ কিলোমিটার মতো দূরে দাদনপাত্রঘাটে রাজ্যের হাতে ১৭০০ কিলোমিটার জমি রয়েছে, সেখানেই গভীর সমুদ্র বন্দর তৈরি করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File