Women Safety | 'কারও নির্দেশের জন্য অপেক্ষার দরকার নেই', নারী-নিগ্রহ রুখতে পুলিশকে ‘ফ্রি হ্যান্ড’ ঘোষণা মুখ্যমন্ত্রীর!
Wednesday, July 22 2026, 12:05 pm

Key Highlightsনারী নিগ্রহ রুখতে পুলিশকে কারও নির্দেশের জন্য অপেক্ষার দরকার নেই, ‘ফ্রি হ্যান্ড’ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নারী নিগ্রহ রুখতে পুলিশকে কারও নির্দেশের জন্য অপেক্ষার দরকার নেই, ‘ফ্রি হ্যান্ড’ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বললেন, ‘পুলিশকে সব মিটিংয়ে বলেছি কোনও কন্যা, মহিলার উপরে যদি কিছু হয়, কারও নির্দেশের জন্য অপেক্ষার দরকার নেই, যা করার করে দেবেন। ঢাল হিসেবে মুখ্যমন্ত্রী প্রোটেক্ট করবে।’ এদিকে বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুন ঘটনা নিয়ে গোড়া থেকেই দোষীদের শাস্তির কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বারুইপুরের ধর্ষণ ও খুনের ঘটনায় অন্যতম অভিযুক্তের এনকাউন্টারও হয়েছে। সেই আবহেই বিধানসভায় নারী নিরাপত্তা নিয়ে এমন বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- শুভেন্দু অধিকারী
- পুলিশ
- রাজ্য পুলিশ
- নারী সুরক্ষা


